× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পিআইডি

বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার দর্শকের আগমন

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ মে, ২০২৫
বাংলাদেশ দূতাবাস

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল পাসপোর্ট ডিসি’স অ্যাম্বাসি ট্যুরের (Passport DC’s Embassy Tour 2025) অংশ হিসেবে ‘ওপেন হাউস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় 3 হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে উপস্থিত হন।

          পাসপোর্ট ডিসি হলো ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও জীবনধারা প্রর্দশন বিষয়ক একটি অনুষ্ঠান। এ উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি হস্তশিল্পের স্টল স্থাপন করা হয়। এসময় দর্শনার্থীরা বিভিন্ন পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন, সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে।

          এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন। এতে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..