× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যুব সম্মেলন-২০১৬

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

প্রানতোষ তালুকদার: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা বিষয়ে এক হিন্দু যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার সকাল ১০.০০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে মানব কল্যাণে যুব সমাজের ভূমিকা ও বিকাল ৩টায় ২য় পর্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা বিষয়ে এক হিন্দু যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

হিন্দু যুব মহাজোটের সভাপতি সুমন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বামী চিদানন্দ সরস্বতী, স্বামী সঙ্গীতানন্দ মহারাজ, রূপানুগ গৌর দাস ব্রহ্মচারী।

প্রধান অতিথি যোগী শ্রেষ্ঠ শ্রীমৎ স্বামী শ্রীশ্রী যোগী শংকরানন্দ পুরী গুরু মহারাজ (তপোবন আশ্রম, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম বক্তব্যে বলেছেন যে, ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে। আসিয়াছে স্বর্ণযুগ যুগাবর্তনে। পরিশেষে তিনি বলেন “জননী জন্ম ভূমিশ্চঃ স্বর্গাদপী গরীয়সী।” মানুষ স্বর্গের আশায় ধর্ম করে। সেই স্বর্গ হইতে শ্রেষ্ঠ আমার জন্মভূমি।

আরও বক্তব্য রাখেন মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী রাণী দাস, ড. অচিন্ত কুমার মন্ডল, মানিক চন্দ্র সরকার, ডাঃ এম. কে. রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস, সোমেন সাহা, লায়ন বিমল শীল, সুবীর সাহা, কৃষ্ণ নন্দী, মনোরঞ্জন ঘোষাল, দিপঙ্কও সরকার সাজন মিস্ত্রি, মহিলা বিষয়ক সম্পাদক প্রতীভা বাকচী, আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, যুব বিষয়ক সম্পাদক, সমীরণ বড়াল, হিন্দু সাংস্কৃতিক মহাজোটের সভাপতি সাধন লাল দেবনাথ, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মণিশঙ্কও হালদার, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি দেবাশীষ সাহা, সাধারণ সম্পাদক মিল্টন বসু, ছাত্র মহাজোটের সভাপতি নিহার কুমার প্রামাণিক, সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার, সাংগঠনিক সম্পাদক সাজেন কৃষ্ণ বল, কিশোর কুমার বর্মন, নিহার প্রামাণিক প্রশান্ত হালদার, গৌতম গাইন, মোহন লাল প্রমুখ দিপঙ্কর সিকদার, বিপুল চন্দ্র সরকার প্রমুখ।

বক্তাগণ বলেন হিন্দু সম্প্রদায় মহা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। গত কয়েক বছরে বিভিন্ন স্থানে মঠ, মন্দির, প্রতিমা বাড়ীঘর ভাংচুর, অগ্নি সংযোগ, জমি দখল মহামারী আকার ধারণ করেছে। ফলে হিন্দুরা প্রাণ ভয়ে দলে দলে নিরবে দেশত্যাগ করেছে।
এ অবস্থা চলমান থাকলে অচিরেই এদেশে হিন্দু শূন্য হবে। এর থেকে পরিত্রাণের জন্য সংখ্যালঘু সুরক্ষায় জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রচলন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবী জানান।

বক্তাগণ দূর্গা পূজায় ৩ দিনের সরকারী ছুটি, দূর্গা পূজায় পর্যাপ্ত নিরাপত্তা বিধান, রমনা কালী মন্দিরসহ সকল দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং বিভিন্ন স্থানে উদ্ধারকৃত দেবমূর্তি হিন্দু সম্প্রদায়ের নিকট ফেরত দানের জোর দাবী জানান।

আরও বলেছেন শত্রু সম্পত্তি আজও বাতিল হয় নাই। হিন্দু কল্যাণ স্ট্রাস্টে হিন্দু ছাড়া অন্য সম্প্রদায়ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে বাতিল করতে হবে।
বক্তাগণ বলেন ১৯৭২ সাল হতে হিন্দু নির্যাতন, জমি দখল, মঠ মন্দির ভাংচুর, ধর্মান্তর, দেশ হতে বিতারণ এবং হিন্দু জনসংখ্যা নির্ণয় এর সুস্পষ্ট রিপোর্ট ও শ্বেতপত্র পেশ করার জন্য একটি কমিশন গঠনের দাবী করেন। দেশে মন্দিরের হিন্দু সেবাইত ও পুরোহিতদের হত্যার প্রতিবাদ করেছে এবং সুষ্ঠু বিচার দাবী করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..