× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক রিপোর্টার

বাংলাদেশ ছেড়ে ডোমিঙ্গোর সঙ্গী ডোনাল্ড

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
allan donald

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওর্য়াল্ড লায়ন্সের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী ডোনাল্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেইজে ডোনাল্ডের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে লায়ন্স। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লায়ন্স লিখেছে, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। দলে স্বাগতম অ্যালান।’

লায়ন্সের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেছেন ডোনাল্ড। লায়ন্সের প্রধান কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। তাই বাংলাদেশ দলকে ছেড়ে যাবার পর আবারও ডোমিঙ্গোর সাথে জুটি বাঁধছেন ডোনাল্ড। লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষেই বাংলাদেশের সাথে সম্পর্কের ইতি টানেন ডোনাল্ড। ২০২২ সালের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলারদের উন্নতি ছিল  চোখে পড়ার মতো। কিন্তু সদ্য সমাপ্ত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলো বাংলাদেশের পেসাররা। এরপরই বাংলাদেশ ছাড়ার সিদ্বান্ত নেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ৩৩০ উইকেট ও ১৬৪ ওয়ানডেতে ২৭২ উইকেট নেয়া ডোনাল্ড।


এ ক্যটাগরির আরো খবর..