× Banner
সর্বশেষ
আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে

পিআইডি

বাংলাদেশ এখন কঠিন সময় পার করলেও আতঙ্কিত নয় -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

বাংলাদেশ এখন কঠিন সময় পার করলেও পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো আছে। আতঙ্কিত হওয়ার সময় আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক সবাই বাস্তবতা জানেন। ইউক্রেনে পৃথিবীর ১০ শতাংশ খাদ্য উৎপাদন হয়, অথচ সেখানে যুদ্ধ চলছে। বাস্তব অবস্থাটা পরিষ্কার করে আপনারা সবাইকে জানান দিন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শিল্প পুলিশ সব সময় শিল্পখাতের নিরাপত্তায় সজাগ আছে। তারা শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। বেসরকারি শিল্পখাতে এখন অগ্রগতি হয়েছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে।

তিনি বলেন, ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ইচ্ছে নেই। রাজধানীতে আর লোক বাড়ানো যাবে না। ঢাকা থেকে বহুল শ্রমের শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..