× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

পিআইডি

বাংলাদেশ আর কোনো ধরনের দাসত্ব বা পরনির্ভরতা চায় না -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
দাসত্ব বা পরনির্ভরতা চায় না

বাংলাদেশ আর কোনো ধরনের দাসত্ব বা পরনির্ভরতা চায় না। আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। আমাদের যেন কোনো ধরনের দাসত্ব করতে না হয়। এটা পরিষ্কার যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ইউনূস দ্রুত এই নির্ভরতার ফাঁদ থেকে বেরিয়ে আসার ওপর মনোযোগ দিতে বলেন। তিনি মনে করেন, এটিই একমাত্র বিকল্প পথ।

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননীর অনশন

স্বনির্ভরতা অর্জনের জন্য জাতিকে অভ্যাস পাল্টাতে হবে, বুদ্ধি খাটানো, পরিশ্রম করা এবং লড়াই করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই কাজ কঠিন হলেও এর মধ্যেই রয়েছে সত্যিকারের আনন্দ। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, তার মূল ভিত্তিই হলো আত্মনির্ভরশীলতা।

প্রেস সচিব বলেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর। প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে। আমাদের তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি এবং সুযোগ। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করাই হলো মূল লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..