× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ডেস্ক

বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান

Kishori
হালনাগাদ: রবিবার, ২ মার্চ, ২০২৫
ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান

বাংলাদেশে সুপরিকল্পিতভাবে ভারত বিরোধী কার্যকলাপের ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান। গোপন সূত্রে দিল্লির কাছে খবর এসেছে, একাধিক গোপন কার্যকলাপ ও কূটনৈতিক অপব্যবহার করে বাংলাদেশের মাটিতে ক্রমেই নিজেদের শক্তি বৃদ্ধি করছে পাকিস্তানের দূতাবাস।

সূত্রের খবর, ঢাকায় নিজেদের সক্রিয়তা বৃদ্ধি করতে মুখ্য ভূমিকা নিয়েছেন পাক হাই কমিশনের প্রেস সচিব ফাসি উলহা খান। বাংলাদেশের  ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী মামুন এবং আইনি উপদেষ্টা আসিফ নজরুলের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন পাক হাই কমিশনের প্রেস সচিব।

এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী অভিযোগে যারা যারা কারারুদ্ধ ছিলেন তাদের মুক্তির পিছনে এই পাক কর্তার কতটা হাত রয়েছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে পর্যালোচনা। কূটনৈতিক সূত্রে খবর, বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুলেকে নিজের ‘প্রয়োজনের’ কথা জানিয়ে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্তদের কারামুক্ত করেছেন হাই কমিশনের প্রেস সচিব ফাসি উলহা খান।

এমনকি আরও খবর, আইএসআই কর্তারা মৌলবাদী গোষ্ঠী তৈরি করে ফেলেছেন জামায়াত এবং তার ছাত্র শাখা ইসলামি ছাত্র শিবিরের মধ্যে থেকেই। এই গোষ্ঠী আগামী দিনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে পাকিস্তানের জন্য।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো বিশ্ববিদ্যালয়গুলির অনেক পড়ুয়াকেই মৌলবাদে দীক্ষিত করতে সচেষ্ট হয়েছে ইসলামি ছাত্র শিবির।

সূত্রের খবর, বর্তমানে বেশ সক্রিয় ভূমিকায় রয়েছেন বাংলাদেশে পাকিস্তানের  হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এমনকি তাঁকে সর্বোচ্চ ভিআইপি প্রোটোকলও দিয়েছে ইউনূস সরকার। গত ২৯ জানুয়ারি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপচারিত সারেন মারুফ।

আবার ৫ ফেব্রুয়ারি ঝিনাইদহে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের উপস্থিতিতে একটি সভায় যোগদান করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এমনকি কক্সবাজার ‘ভ্রমণে’ গিয়েও সেখানকার রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথে দীর্ঘ বৈঠকও করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..