× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা এক’শ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ আমাদের লক্ষ্য ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলব। ভবিষ্যতে আরও বেশি আমরা করতে পারব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বললেন। বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রর সংখ্যা একশ হল।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কেন্দ্রসহ সাতটি প্রকল্পের উদ্বোধন এবং আরও তিন প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সেঞ্চুরি করেছি। ক্রিকেট খেলায় সেঞ্চুরি হয়; বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও বাংলাদেশ সেঞ্চুরি করেছে। কাজেই এটা একটা বিরাট অর্জন।”

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম অনুষ্ঠানে জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার সময় থেকে গত সাড়ে ছয় বছরে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের সব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভসহ) উৎপাদন ক্ষমতা বর্তমানে ১৪ হাজার মেগাওয়াটের বেশি।

সরকারপ্রধান বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর ‘বিদ্যুতের হাহাকার’ দূর করতে প্রথমে ‘ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র’ করা হয়। এখন সরকার অনেকগুলো ‘মেগা প্রজেক্ট’ হাতে নিয়েছে। “সেগুলোতে একটু সময় লাগবে। কিন্তু বাংলাদেশে কখনো যেন আর বিদ্যুতের সমস্যা না হয়- সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে।” কেবল বিদ্যুত নয়; খাদ্য নিরাপত্তা, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ ‘যথেষ্ঠ এগিয়েছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নতুন তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ‘আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল’ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ২৫ কোটি ৬০ লাখ ডলার। এর সিম্পল সাইকেলের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ইতোমধ্যে জাতীয় গ্রিডে যোগ হতে শুরু করেছে। কম্বাইন্ড সাইকেলের ৭৫ মেগাওয়াটও নভেম্বরে জাতীয় গ্রিডে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

‘ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎ কেন্দ্র’ নির্মিত হয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে। উদ্যোক্তা কোম্পানি হিসেবে ইউনাইটেড এন্টারপ্রাইজ বিদ্যুৎ কেন্দ্রটির ৭১ শতাংশের মালিক। বাকি ২৯ শতাংশ আশুগঞ্জ পাওয়ার কোম্পানির। প্রায় ১৭ কোটি ডলারে নির্মিত এ কেন্দ্রের বিদ্যুৎ ইতোমধ্যে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..