× Banner
সর্বশেষ
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশে নারী ফুটবল লিগের নতুন মৌসুম, আসবে বিদেশি ফুটবলারও

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে নারী ফুটবল লিগের নতুন মৌসুম

বাংলাদেশে নারী ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে চলতি মাসের শেষ দিকে। আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের নারী ফুটবল লিগ, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। লিগ শুরুর আগে আগামীকাল রোববার থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় দলবদল কার্যক্রম।

বুধবার বাফুফে ভবনে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফে সদস্য মাহফুজ আক্তার কিরণ। তিনি জানান, সময় স্বল্পতা থাকলেও প্রতিটি ম্যাচের পর দুই দিনের বিরতি রেখে সূচি সাজানো হয়েছে, যাতে খেলোয়াড়দের স্বাভাবিক বিশ্রাম নিশ্চিত করা যায়।

এবারের লিগে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগও থাকছে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, তবে ম্যাচে একসঙ্গে খেলানো যাবে তিনজনকে। পাশাপাশি বয়সভিত্তিক খেলোয়াড় উন্নয়নের লক্ষ্যে নতুন একটি নিয়ম যুক্ত করেছে বাফুফে। প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে চারজন অনূর্ধ্ব-১৭ এবং চারজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড় থাকতে হবে। ম্যাচের শুরুর একাদশেও অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায় থেকে দুজন করে খেলোয়াড় মাঠে নামাতে হবে। পরিবর্তনের ক্ষেত্রেও একই বয়সভিত্তিক নিয়ম অনুসরণ করতে হবে।

দল নিবন্ধনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাব ন্যূনতম ২৩ জন এবং সর্বোচ্চ ৩৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে।

লিগ চলাকালীন খেলোয়াড়দের ফিটনেস ও স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। জাতীয় দলের কোচ পিটার বাটলার ও ফিটনেস ট্রেনার ক্যামেরনের তত্ত্বাবধানে জিপিএস ডাটা ব্যবহারের পাশাপাশি বাফুফের ফিজিওথেরাপিস্টরাও সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।

সব মিলিয়ে সময়ের সীমাবদ্ধতার মধ্যেও নারী ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখা এবং বয়সভিত্তিক উন্নয়নের ওপর জোর দিয়েই নতুন মৌসুমের লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে।

 


এ ক্যটাগরির আরো খবর..