× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

বাংলাদেশে আসছে ইংল্যান্ড নির্ধারিত সময়েই

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক:  অনিশ্চয়তার মেঘ কেটে গেল ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে নিয়ে।

বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। দেশে ফিরে তারা ইসিবিকে জানান যে, বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তাতে সফর নিরাপদ হবে।

বৃহস্পতিবার রাতে এক সভায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগানসহ ক্রিকেটারদের বাংলাদেশ সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন রেগ ডিকাসন। সেখানে ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে উপস্থিত ছিলেন ডেভিড ল্যাথারডেল ও জন কারও।

সভা শেষে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে।’ স্ট্রাউস জানান, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঝুঁকির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা রয়েছে। নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে তাদের সবকিছুই বলা হয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ সিরিজের শেষ পর্যন্ত অব্যাহত রাখবেন বলেও জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ইংল্যান্ডের ওয়ানডে দল প্রথমে বাংলাদেশ সফর করবে, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। বাংলাদেশ থেকে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড দল।


এ ক্যটাগরির আরো খবর..