× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পীকে হুমকি লন্ডন প্রবাসীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নেয়ার পর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে লন্ডনের এক প্রবাসীর বিরুদ্ধে।

শিল্পীদের তালিকায় আছেন- চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ আরও অনেকে।

হুমকি পাওয়া শিল্পীদের দেওয়া তথ্যমতে, গত মাসে লন্ডন থেকে মোবাইল ফোনে জুবাইর নামের এক ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি পরিচয় দেন। পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। নয়দিনের এই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিল্পীদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ওই ব্যক্তির গতকাল (৩ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল। তার আগেই তিনি যোগাযোগ করে প্রায় ৪০ জন শিল্পীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করেন। কাগজপত্র সংগ্রহ করার পরেই তিনি শিল্পীদের সঙ্গে দেখা না করে সবাইকে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া শুরু করেন।

এ ঘটনায় গুলশান থানায় মঙ্গলবার রাতে হুমকি পাওয়া শিল্পীদের পক্ষে গীতিকার কবির বকুল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নম্বর ২০৮ (০৩/০৯/২০১৯)। ডায়েরিতে হুমকি দেয়া এই ব্যক্তিকে প্রবাসী বাংলাদেশি এবং তার নাম জুবাইর বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ব্রিটিশ মুঠোফোন নম্বর থেকে শিল্পীদের সবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে এই হুমকি দেয়া হচ্ছে। মুঠোফোনে পাঠানো এসব বার্তায় ‘জুবাইর’ নাম উল্লেখ করা হচ্ছে। বার্তায় জুবাইর অভিযোগ করেন, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। শিল্পীদের সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলেন। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন বলে হুমকি দেন।

এ ব্যাপারে গীতিকার কবির বকুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সমস্ত শিল্পীর পক্ষ থেকে জিডিটি করেছি। এ সময় অন্যান্য শিল্পীরাও উপস্থিত ছিলেন। জিডি করার পরেও ওই ব্যক্তি শিল্পীদের এসএমএস করে ভয়ভীতি দেখাচ্ছে। অভিযুক্ত ব্যক্তি এক অভিনেত্রীর বিরুদ্ধে বিরাট অংকের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন।

এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কবির বকুল বলেন, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে শিল্পীদের হয়রানির কোনো প্রশ্নই ওঠে না। এটা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যেটি একদম ঠিক নয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..