× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে : ভারতীয় হাইকমিশনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ ইন্দো-বাংলা সম্পর্কের সোনালী অধ্যায় চলছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভারতের অর্থায়নে প্রস্তাবিত বিবেকানন্দ ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে। বাংলাদেশের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে ভারত। ভারতের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১১০০ কোটি টাকার ৬৫টি প্রকল্প বাস্তবায়িত হবে।

শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়ন খাতে ভারত ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যা অন্য যে কোনো দেশের চাইতে অনেক বেশি। এটি বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের ভিত আরও দৃঢ় করবে বলে জানান তিনি।
রামকৃষ্ণ মিশন কার্যনির্বাহী কমিটির সভাপতি বিচারপতি শ্রী গৌর গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।


এ ক্যটাগরির আরো খবর..