× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে  বলে বৈঠক শেষে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ে দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিন সোমবার দুপুরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক সভা হয়। সচিব পর্যায়ের বৈঠকের জন্য বিভিন্ন ইস্যু নির্বাচন করা হয় ওই সভায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করার বিষয়টি আলোচনা করা হয় এজেন্ডার বাইরে। ভারতের ভিসা পাওয়ার জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো ওইসময় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। তখন ভারতের স্বরাষ্ট্রসচিব রাজিব মেহর্ষী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।

স্বরাষ্ট্র সচিব আরও জানান, বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তখন ভারতের প্রতিনিধিরা দুই দেশের নাগরিকদেরই আন্তর্জাতিক সীমান্তে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানায়। সেই সঙ্গে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দু’দেশ যৌথ কার্যক্রম চালানোর সিদ্ধান্তে একমত হয়।


এ ক্যটাগরির আরো খবর..