× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেয়া হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিষদাঁত একে একে ভেঙে দেয়া হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিলেন। অথচ আজ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির সঙ্গে তামাশা করলেন।

শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী আশ্বস্ত। কারণ একে একে বিচার হচ্ছে তার বাবাসহ ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের। আর এ কারণেই তার চোখে আনন্দ অশ্রু।

বুদ্ধিজীবী দিবসের আলোচনার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন একটা একটা করে বিচার হবে সব যুদ্ধাপরাধীর।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যেসব নাগরিক এই বিচার বন্ধ করতে চাইবে তারাও যুদ্ধাপরাধী।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীর বিচার বন্ধে আন্তর্জাতিক মহলের চাপ ছিল, বড় জায়গার টেলিফোন ছিল। তারপরও বিচারের পক্ষে তিনি অবিচল থেকেছেন। কারণ মুক্তিযুদ্ধের সময় যারা সর্বস্ব হারিয়েছে, তাদেরও মানবাধিকার নিশ্চিত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..