× Banner
সর্বশেষ
হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার 

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২৬
বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন আবার সেই একাত্তরের মতোই দেশের মধ্যে ষড়যন্ত্র করছেন,দেশ বিক্রির ষড়যন্ত্র করছেন তারা কিন্তু সফল হতে পারে নাই। তারা একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদহ শুরু হয়ে যায়।
শনিবার সকাল থেকে শুরু করে মাদারীপুর-৩ নির্বাচনী আসনের বিশটি ইউনিয়নে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণকালে ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,বাংলাদেশে রাজনীতিতে জাতীয়তাবাদীদল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন,বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল। বাংলাদেশ,স্বাধীনতা এবং একাত্তর জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা সকলে ধারণ করে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ও বর্তমান বিএনপি সরকার স্বাধীনতার পক্ষে থাকবে ও জনগণের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পি.পি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার,সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..