নিউজ ডেস্কঃ প্রাথমিকভাবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মার্যাদা দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিডিপির বৈঠকে এই ঘোষণা আসে। এতে বলা হয় উন্নয়নশীল দেশ হওয়ার লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ।
চূড়ান্ত স্বীকৃতির জন্য উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে বলে জানানো হয়। স্বাস্থ্য ও শিক্ষা, অর্থনৈতিক প্রতিকূলতা এবং মোট জাতীয় আয়, এই তিনটি বিষয়ের ওপর একটি দেশ উন্নয়নশীল কি না তা নির্ভর করে। এর মধ্যে অন্তত দুইটি ধাপ পূরণ করলে প্রাথমিকভাবে তাকে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করে সিডিপি। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে পাঠানো হয়।
নেপাল এই শর্ত পূরণ করলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২১ সাল পর্যন্ত স্বীকৃতির সিদ্ধান্ত পিছিয়ে গেছে।