বলিউডে প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন বলে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালন৷ এক বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলিউডের ‘অন্ধকার’ বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদ্যা বলেন, বলিউডে তিনটি নেতিবাচক বিষয় বা ‘ডার্ক থিং ‘ হল শ্যুট শেষ হয়ে যাওয়ার পর স্টুডিওগুলো৷ মধ্যরাতের পর শুরু হওয়া পার্টিগুলো অবশ্যই দ্বিতীয়স্থানে৷ আর তৃতীয়টি নিশ্চিতভাবেই আমাদের নিরাপত্তাহীনতা৷
‘পরিণীতা ‘ সিনেমা দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন বিদ্যা বালন৷ শুরু থেকে দর্শক এবং সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি৷ তারপর ‘কাহানি ‘, ‘ডার্টি পিকচার ‘ কিংবা ‘পা ‘-এর মতো সিনেমায় কাজ করে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন বিদ্যা৷
অনেকগুলো বছর চুটিয়ে কাজ করার পরও বিদ্যার মনে হয়, তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং সেটা বলিউডের প্রত্যেকেই৷ মানুষ মাত্রেই নিরাপত্তাহীনতা থাকতে পারে৷ বলিউড তার ব্যতিক্রম নয়৷
‘বইপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকরা বিদ্যাকে প্রশ্ন করেছিলেন তিনি নিজে কোনওদিন বই লিখবেন কি না ? জবাবে বিদ্যা বলেন , ‘আমার লেখার কিছু নেই৷ ৷ সত্যিই বলার মতো কিছু থাকলে সেটা বলতে আমার ভালোই লাগতো৷ কিন্তু সেটা নেই৷ তাই বই লেখার প্রশ্নও উঠছে না’।