× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

বর্ষ সেরা ক্রিকেটার ও অধিনায়ক কোহলি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

নিউজ ডেস্ক(১৮.০১.২০১৮)ঃ  ২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ২০১৭ সালের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

আজ বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেছে আইসিসি।

অন্যদিকে গেলো এক বছরের পারফরম্যান্স হিসাব করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আইসিসি সেরা একাদশ ঘোষণা করেছে। ওই দুই একাদশের অধিনায়কও করা হয়েছে বিরাট কোহলিকে।

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

আইসিসির পক্ষ থেকে জাননো হয়, ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী।  টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল।

অন্যদিকে আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান।

এর আগে গত বছর ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল আইসিসি সেরা নারী ক্রিকেটারের নাম। অস্ট্রেলিয়ার ইলাইস পেরি।


এ ক্যটাগরির আরো খবর..