× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

বরেন্দ্র এলাকায় শস্য বহুমুখীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে-কৃষিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

রাজশাহী, ২২ আষাঢ় (৬ জুলাই) : কৃষির জন্য বরেন্দ্র এলাকা একটা চ্যালেঞ্জ, তাই শস্য বহুমুখীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করতে হবে। কৃষিতেই সমৃদ্ধ হচ্ছে এ অঞ্চলের অর্থনীতি। সংরক্ষণশীল কৃষি প্রযুক্তি এ অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা যুক্ত করেছে।

আজ মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র কনফারেন্স হলে আয়োজিত ২য় বরেন্দ্র এগ্রো-ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ফসলের বৈচিত্র্যকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রকল্প গ্রহণের মাধ্যমে এসডিজির আলোকে টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং ফসল উৎপাদনে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় বিএমডিএ-কে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী
আঃ রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..