× Banner
সর্বশেষ
আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ পশ্চিমবঙ্গে সন্দেহভাজন হামিদ মন্ডলকে গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা নিয়ে তদন্ত ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের

মোহাম্মদ আব্দুর রহিম, ব্র্যাক

বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স

বরিশালের সকল ব্যাংকের অংশগ্রহণে, বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে একটি স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

১৫ জুলাই ২০২৩ বরিশাল সদরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে বরিশালে পরিচালনাধীন মোট ৪৪টি ব্যাংক অংশগ্রহণ করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় লিড ব্যাংক হিসেবে সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট দেশের প্রতিটি জেলায় স্কুল ব্যাংকিং সম্মেলন আয়োজন করে আসছে। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ব্যাংকিং ও আর্থিক সেবা সম্পর্কে সচেতন করা এবং তরুণ প্রজন্মের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।

এই কর্মসূচিটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক সাক্ষরতা উদ্যোগের একটি অংশ। এই অনুষ্ঠানের মাধ্যমে, শিক্ষার্থীরা ব্যা্ংকিং খাতে ব্যবহৃত প্রযুক্তি এবং ব্যাংকিং সেবাসহ আধুনিক ব্যাংকিংয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স. ম. ইমানুল হাকিম, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের পরিচালক (পরিদর্শন) বিষ্ণুপদ কর, সোনালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের অতিরিক্ত পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি বেবী রাণী দে, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক এস এম যুবায়ের হোসেন, জেলা শিক্ষা অফিসার, বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ব্র্যাক ব্যাংক-এর রিজিওনাল হেড, ঢাকা সাউথইস্ট ও খুলনা,

জনাব এস এম এমদাদুল হক; ব্র্যাক ব্যাংক-এর হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড ‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস মেহরুবা রেজা এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সকালে অশ্বিনী কুমার টাউন হল থেকে র‌্যালির মাধ্যমে সম্মেলন শুরু হয়ে এবং শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করে। সম্মেলনের সমাপনী অংশে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..