× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রুপন কর অজিত

বরিশালে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ৭ জন আহত হয়েছে। নিহতরা হলেন ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার রুবেল হাওলাদার (২০) । ট্রলিচালক সোহরাব বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে এবং রুবেল একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

রোববার (২৪শে ডিসেম্বর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ জন যাত্রী নিয়ে রওনা দিয়ে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এসময় ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ৭ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..