× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
মোটরসাইকেল শোভাযাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দাড়িঁপাল্লা মার্কার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ ও সু-শৃঙ্খল এ শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল নয়টায় বরিশাল নগরীর বেলসপার্ক প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রূপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক, সাহেবেরহাট হয়ে আবার বেলসপার্ক মাঠে এসে শেষ হয়।

জামায়াতের ইসলামীর বরিশাল-৫ (সদর) আসনের মনোনীতপ্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে শোভাযাত্রায় বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি ২(সদর-নলছিটি) আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগেরনেতাকর্মীরাঅংশগ্রহণ করেন।

শোভাযাত্রার শুরুতে উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আমাদের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনীর বিষয় নয়; এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটাই তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি-আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বরিশাল হবে দাঁড়িপাল্লার বরিশাল।

শোভাযাত্রা শুরুর পর নগরীর নথুল্লাবাদ, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, দিনারের পুল এবং সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, বরিশাল সদর আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যেগণজোয়ার তৈরি হয়েছেতার সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে। শোভাযাত্রায় দাঁড়িপাল্লার শ্লোগানে শ্লোগানেমুখরিত হয় প্রতিটি এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..