× Banner
সর্বশেষ
ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল বøকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডে সড়ক আটকে দিয়ে বøকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলকারীদের দাবি, স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না, সিন্ডিকেট ভাঙতে হবে, শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করতে হবে। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দশ দিনের আন্দোলনের পর ১১দিনের মতো বরিশালে বøকেড কর্মসূচি পালন করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।

আন্দোলনকারী রিয়াজুল ইসলাম বলেন, আমরা যখন রাজপথে নেমেছি, তখন স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরবো না। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..