× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

বরিশালের অধিকাংশ ফিলিং স্টেশনের তেল রাতেই শেষ

ACP
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
বরিশালের অধিকাংশ ফিলিং স্টেশনের তেল রাতেই শেষ

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সবধরনের জ্বালানি তেল। এ খবর শুনেই বরিশাল নগরীসহ জেলার সব ফিলিং স্টেশনগুলোতে ছিলো বিভিন্ন পরিবহন ও মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতের মধ্যেই অধিকাংশ ফিলিং স্টেশনের তেল বিক্রি হয়ে গেছে। তবে অনেক ক্রেতারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা জ্বালানি তেল বৃদ্ধির খবর পেয়ে নামেমাত্র তেল দিয়ে সববিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন। আবার কেউ অকটেন দিলেও পেট্রোল দিচ্ছেনা।

তবে ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, হঠাৎ করে শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় সামাল দিতে তাদের চরম হিমশিম খেতে হয়েছে। এতে ভোক্তা কিছুটা সমস্যায় পরেছেন।

নগরীর সাগরদী ডোস্ট ফিলিং স্টেশনে শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তেল নিতে আসা নুরুজ্জামান সরদার বলেন, সরকারীভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাই ফিলিং স্টেশনের মালিকরা আগের জমাকৃত তেল রাত ১২টার পর থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন বলে নানা তালবাহানা শুরু করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ফিলিং স্টেশনে শুক্রবার রাত ১০টার পর থেকে ১০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছেনা। আবার কিছু এলাকায় ফিলিং স্টেশনে তেল নেই জানিয়ে বন্ধ করে রাখার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..