× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালকে ভূমিহীনমুক্ত ঘোষণা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
বরিশালকে ভূমিহীনমুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃৃক বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় ৩২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে এ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলায় মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ৫ হাজার ৯৬০টি। ইতোপূর্বে চারটি ধাপে ৫ হাজার ৬৩৩টি পরিবারকে দুই শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ২১৩টি, বানারীপাড়ায় ২৪টি, গৌরনদীতে ৩২টি, হিজলায় ৩০টি, আগৈলঝাড়ায় ২৮টিসহ মোট ৩২৭টি পরিবারকে অবশিষ্ট গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..