× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ববির উপাচার্যের বিদায়ে মিষ্টি বিতরণ করে উল্লাস

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
উপাচার্যের বিদায়ে মিষ্টি বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের বিদায় নেওয়ায় সোমবার দুপুরে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সূত্রমতে, ড. ছাদেকুল আরেফিনকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে ২০১৯ সালের ৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। ওই বছরের ৬ নভেম্বর তিনি ভিসি হিসেবে যোগদান করেছিলেন। সে হিসেবে সোমবার (৬ নভেম্বর) তার চার বছর মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তার বিদায় গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে তার বিদায়ের খবরে উল্লাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন। শিক্ষার্থীদের দাবি, মেয়াদের চার বছর দায়িত্ব পালনকালে উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতায় থেমে গেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান ও অবকাঠামোগত প্রকল্পের কাজ। বেশ কয়েকটি পদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক নিয়োগ দেয়ার চিঠি থাকা সত্বেও ভিসি কাউকে নিয়োগ প্রদান করেননি। এছাড়াও তিনি দায়িত্বে থাকা অবস্থায় নিদিষ্ট কিছু শিক্ষক এবং কর্মকর্তাকে নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতেন। তার সিন্ডিকেটের বাহিরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..