× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি

বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে-ধর্ম উপদেষ্টা

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বানভাসি মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই সেবা দিয়ে যাচ্ছে।

আজ সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বন্যায় লক্ষ্মীপুরে অনেকেই ঘরবন্দী হয়ে আছে। তারা ত্রাণের জন্য বাইরে যেতে পারছেন না। তারা ০১৭৬৯-৩৩২৩৭৪ এই মোবাইল নম্বরে ফোন দিলেই তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেবে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনী।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বন্যাদূর্গতদের জন্য সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সরকার বানভাসি মানুষের পাশে আছে। যেকোন দূর্যোগ-দুর্বিপাকে জনগণ সরকারকে পাশে পাবে। বন্যাদূর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে।

তাদেরকে বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বানভাসি মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে।

দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে।

তিনি আলেম-ওলামা সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। এর আগে উপদেষ্টা লক্ষ্মীপুরের আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরে উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে  ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময়  লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..