× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়ালে যেসব সুবিধা

admin
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ খুব কাছের বন্ধুটির সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন অনেকেই। কারণ সম্পর্কের মধ্যে নানা ধরনের উত্থান-পতন থাকে। সম্পর্ক যদি ঠিকঠাক না চলে, তখন প্রেম তো হয়ই না, বন্ধুত্বও হারিয়ে যায়। কিন্তু গবেষকেরা বলছেন, সফল সম্পর্কের ভিত্তিই হলো বন্ধুত্ব। শুরুটা বন্ধুত্ব দিয়ে হলে সেই সম্পর্ক প্রেমে গড়ালে তা টেকসই হয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিনের পরিচিতজনকে অন্যের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। এই পরিচিত জনকে প্রেমের সঙ্গী হিসেবে বেছে নিলে সম্পর্ক ভালো ও মজবুত হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত গবেষণায় একটি নির্দিষ্ট মেয়াদে পরস্পরকে রেটিং দিতে বলেন গবেষকেরা। কয়েক মাসের মধ্যে পরস্পরের মধ্যে রেটিং বাড়তে দেখা যায়।

গবেষকেরা ১৬৭ জুটিকে ডেটিংয়ের আগে কত দিনের সম্পর্ক, সে প্রশ্ন করেন। তাতে দেখা যায়, গড়ে চার মাস চেনা-জানার পর ডেটিং শুরু করেছেন তারা। ৪০ শতাংশ জুটি উত্তর দিয়েছেন, ডেটিং শুরুর আগে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্ব থেকে প্রেম হলে সুবিধা পাওয়া যায়।

জানাশোনা :
বন্ধুত্বের পর্যায়ে দুজন দুজনকে ভালোভাবে কাছ থেকে জানতে পারেন। পরস্পরের ভালো ও খারাপ দিকগুলো জানা হয়ে যায়। গভীর বন্ধুত্বের মধ্যে লুকোচুরি কম থাকে। সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কের মানে তার সবকিছু জেনেই তার প্রতি আকৃষ্ট ও মনযোগী হওয়া।

পছন্দ কাছাকাছি :
বন্ধুত্বের পর্যায়ে দুজনের পছন্দের বিষয়গুলো জানা হয়ে যায়। দুজনের পছন্দে ভিন্নতা থাকলেও বন্ধুত্বের সুবাদে ব্যবধান কমে আসে বা ঘুচে যায়। তাই প্রেমের সময় এ নিয়ে আর মত ভেদ থাকে না। দুজনের মধ্যে সম্পর্ক সহজ হয়ে যায়।

প্রত্যাশা বাস্তবসম্মত:
বন্ধুত্বের সম্পর্কে প্রত্যাশা বাস্তবসম্মত থাকে। তাই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়ালে সে ক্ষেত্রে প্রত্যাশার জায়গায় তেমন ঝামেলায় হয় না। সম্পর্ক স্বাচ্ছন্দ্য থাকে।

পরিবার বাধা নয় :
বন্ধুত্বের ফলে দুজনই দুজনের পরিবারে আগে থেকেই পরিচিতি থাকে। বন্ধুত্ব যদি গভীর হয়, তাহলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক চাপ কম থাকে।


এ ক্যটাগরির আরো খবর..