× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

বনানীতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ আহত ৭০

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। সব নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

রাত পৌনে ৯টা পর্যন্ত নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমিন ইয়াসমিন (৩০), মাসুদ (৩৬), নিরস চন্দ্র (৩০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৩৬) ও মনির (৫০)। পুলিশ সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এদের মধ্যে নিরস চন্দ্র শ্রীলঙ্কার নাগরিক। আগুন থেকে রক্ষা পেতে লাফিয়ে পড়ে প্রাণ হারান তিনি।

এর আগে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরমান আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ তখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর কথা জানান তিনি।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফ আর টাওয়ারের ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়।


এ ক্যটাগরির আরো খবর..