× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পিঁ আই ডি

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন -ইসি সচিব

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
কমিশন সচিব

রাজনৈতিক অস্থিরতা ইসিকে ভোট নিয়ে ভাবাচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আজ বুধবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তার আগে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

এ সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে।

এখন মনোনয়পত্রসহ সব নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে বলে জানান ইসি সচিব।


এ ক্যটাগরির আরো খবর..