× Banner
সর্বশেষ
নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিআইডি

বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সফটওয়্যারের মাধ্যমে বদলি

বদলিতে তদবির বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সভাকক্ষে কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেনসরকারি কাজে সুষ্ঠু সমন্বয়খোলামেলা আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরো কার্যকর করতে হবে। তিনি কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত প্রদানের আহ্বান জানিয়ে বলেনপ্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে একটি সহযোগিতামূলক কর্মপরিবেশ গড়ে তুলতে হবেযাতে শিক্ষা খাতে সেবার গতি ও মান বৃদ্ধি পায়।

মন্ত্রী শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেনদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়তাদের বেতন-ভাতাপেনশনছুটিবদলিপ্রশিক্ষণ ও উচ্চ শিক্ষাসংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।  তিনি

মন্ত্রী সেবাপ্রদান প্রক্রিয়াকে আরো সহজদ্রুত ও আধুনিক করতে অটোমেশন এবং ডিজিটাল পদ্ধতি চালুর ওপর জোর দেন। তিনি বলেনভবিষ্যতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যাতে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন। একইসঙ্গে অনলাইন সেবার পরিধি সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যার দ্রুত সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..