× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৮৬তম জন্মদিনে জঙ্গী বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী  শেখ ফজিলাতুনেছা মুজিব এর ৮৬তম জন্মদিন উপলক্ষে আজ  রবিবার (৭ আগস্ট)  জেলা জুড়ে জঙ্গীবাদ বিরোধী মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলার ওয়াপদা মোড় থেকে গোপালপুর, ভায়না থেকে সীমাখালি পর্যন্ত মহাসড়কের দু’পাশে ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা প্রশাসন, সকল সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রধান সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ:মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু সহ অন্যরা। এ সময় বক্তারা জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও মাবনবন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  ফাতেমা জহুরা ও রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান সহ দুই শতাধিক মহিলা সদস্য অংশ নেয় ।


এ ক্যটাগরির আরো খবর..