× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন -হুইপ ইকবালুর রহিম এমপি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
দেশের আমুল পরিবর্তন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রীজ-কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন এনেছে।

বাংলাদেশ দিনাজপুর পৌরসভাধীন সুইহারী কোল্ড স্টোরেজ মোড় হতে পিটিআই মোড় পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান, আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ও সুইহারী আমিনুলের বাড়ী হতে আবুল কাশেম এর বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, মাকসুদা পারভীন মিনা, আব্দুল হানিফ দিলন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির আহমেদ সুজন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..