× Banner
সর্বশেষ
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো স্পষ্টই মুক্তি সংগ্রামের ঘোষণা – শ্রম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
sufian

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো স্পষ্টই মুক্তি সংগ্রামের ঘোষণা। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে পাকিস্তানি সামরিক বাহিনীকে কিভাবে মোকাবিলা করে দেশকে স্বাধীন করতে হবে তার নির্দেশনা দিয়েছিলেন।

আজ খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’২০২২ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির ইতিহাসে এক অনন্য দিন। ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আজ জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব-ঐতিহ্যের দলিল। এ স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। তিনি বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত নরম মনের মানবদরদী মানুষ ছিলেন। মানুষের দুঃখ কষ্টে কাতর হতেন। বঙ্গবন্ধু জীবন- যৌবনের ১৩ বছর কারাগারে কাটিয়েছেন। বাঙালির জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগ কখনো বৃথা যায় না। নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস জানাতে হবে। দেশ প্রেমের শিক্ষা দিতে হবে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির এবং মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান বক্তৃতা করেন।

অতিথিগণ আলোচনা অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে সকালে শ্রম প্রতিমন্ত্রী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে খুলনা বেতার কেন্দ্র প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..