× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

অংকন তালুকদার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ইটিই বিভাগের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, প্রকৌশলী এস.এস এস্কান্দার আলী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিনি এর আগে বেলা ১২টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন এবং পরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমা‌ধিতে শ্রদ্ধা জানাতে যান।  গত ২ সেপ্টেম্বর  রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে বশেমুরবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..