× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পোস্টার বাছাইয়ে সভা অনুষ্ঠিত

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

দেশ-বিদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির ব্যাপক প্রচারের অংশ হিসেবে আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে পোস্টারসমূহের ডিজাইন এবং মুদ্রণের নির্দেশিকা চূড়ান্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পোস্টার ডিজাইন এবং ডিজাইনের গাইডলাইন প্রণয়ন কমিটির সভায় পোস্টার ডিজাইন সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীর আয়োজন সার্বজনীন করার লক্ষ্যে সর্বসাধারণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে পোস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর রফিকুন নবী, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি তারিক সুজাত, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, জাতীয় বাস্তবায়ন কমিটির অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান এবং কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..