বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যারা যোগ্য তারাই কাউন্সিলে আওয়ামীলীগের নেতৃত্বে আসবেন  -মেয়র আশরাফুল আলম লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন নেতৃত্ব ভিন্ন থাকতে পারে কিন্তু আমাদের  প্রানের সংগঠন, মায়ার সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের লক্ষ উদ্দেশ্য এক । আমরা জননেত্রী শেখ হাসিনার নির্মানের বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এর যশোর জেলা আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করব।
বাংলাদেশ আওয়ামীলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শের শতভাগ, জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার এবং নেতৃত্বের শতভাগ অনুসরন করে। যারা দির্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে মামলা হামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে নানা রকম কষ্ট করে আওয়ামীলীগকে ধরে রেখেছেন তারাই ২৭ নভেম্বর যশোরের জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক  কাউন্সিল অধিবেশন সফল করবেন। কথাগুলো বললেন যশোর জেলা আওয়ামীলীগের   ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্মেলন সফল করার জন্য শার্শা আওয়ামী দলীয় কার্যালয়ে  বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
মঙ্গলবার শার্শা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২৭ নভেম্বর যশোর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন এর সম্মেলন সফল করার জন্য বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে শার্শা উপজেলা  আওয়ামী নেতা কর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, বুধবারের কাউন্সিল অধিবেশনে সকল কাউন্সিলার ডেলিগেট, এবং আওয়ামী প্রেমী, মুজিব প্রেমী ও শেখ হাসিনা প্রেমীরা এক সাথে ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত থাকবেন। সেখানে কেন্দ্রিয় নেতারা যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আগামি দিন শার্শা উপজেলা আওয়ামীলীগ ও বেনাপোল পৌর আওয়ামীলীগ পরিচালিত হবে।
তিনি বলেন আমি বিশ্বাস করি এই কাউন্সিলকে ঘিরে শার্শার প্রতিটি ঘরে ঘরে উৎসবের ইমেজ বইছে। সেই ধারাবাহিকতায় আমরা শার্শা উপজেলা আওয়ামীলীগ অফিসে আজ সমবেত হয়েছি। এই অফিস দীর্ঘ দিন এক শ্রেনীর কুচক্রী মহল কর্তৃক ভাংচুর করে  ১১ মাস বন্ধ রাখা হয়েছে।
আমি তাদের বলতে চাই, বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায়, সেই আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় তার দলীয় অফিস বন্ধ রাখা যাবে না। তা কখনো হতে পারে না। এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তাদের দুশ্চিন্তা ছাড়া আর কিছু না। আমি মনে করি শার্শা আওয়ামীলীগের মধ্যে কোন বিভাজন নেই, কোন বিভেদ নেই। আমরা সকলে এক। আর যারা বিভেদ সৃষ্টি করবে বা করে তারা বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী হতে পারে না। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এটা করে থাকতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক  ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ ছরোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা বদিয়ার রহমান তরফদার, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলর মিজানুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক  মাদুদ হাসান মিঠু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।