সাপাহারে ভ্রাম্যামান আদালতে ১১ জনের অর্থদন্ড

সাপাহারে ভ্রাম্যামান আদালতে ১১ জনের অর্থদন্ড

নওগাঁর সাপাহারে রাস্তা-ঘাটে মটরসাইকেল দুর্ঘটনা এড়াতে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পড়ে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যামান আদালতে ১১ জনের অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ইসলামপুর মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১১ জন মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত এবং হেলমেট না পড়ে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে মোট ৮ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) আব্দুল্যাহ আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।