× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশর উন্নয়নের অগ্রযাত্রা -পর্যটন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Madhabpur-upazila-of-Habiganj.jpg

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

প্রতিমন্ত্রী আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, উন্নত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাঁর স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে তাঁর সুযোগ্য কন্যার হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রাম হবে শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামে শহরের নাগরিক সুবিধা পৌঁছে দিচ্ছেন। এছাড়াও ব্যাপক অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ, গৃহহীন মানুষকে গৃহপ্রদান কর্মসূচি, দেশের শতভাগ এলাকায় বিদ্যুতায়ন, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি উদ্যোগের কারণে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এখন অনেক উন্নত বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ও প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..