× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বগুড়ায় রেল লাইনের পাশ থেকে পিটিয়ে জখম করা লাশ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
বগুড়ায় লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পিটিয়ে ও জখম করে হত্যা করা শাওন (২৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাওন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের বুলু শেখের ছেলে।

১৪ মার্চ শনিবার সকালে শহরের কামারগাড়ি এলাকায় রেল লাইনের পাশে ঝোপের মধ্য থেকে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত শাওন পরিবারের সঙ্গে শহরের চকফরিদ এলাকায় ভাড়া থাকতো। তবে শাওন নামে ওই ব্যক্তিকে পিটিয়ে ও জখম করে হত্যা করা হয়েছে বলে বগুড়ায় রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শাওনের অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও তাতে ব্যাটারিগুলো ছিল না। এ থেকে ধারণা করা হচ্ছে রিকশার ব্যাটারি ছিনিয়ের নেওয়ার উদ্দেশ্যে তাকে খুন করা হতে পারে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ও ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শাওনের রিকশার মালিক সাদিকুর রহমান জানান, শাওন এবং তার বড় ভাই মেহেদী দু’জনেই তার কাছ থেকেই ভাড়া নিয়ে শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। নিহতের বড় ভাই মেহেদী জানান, শাওনের রিকশার ব্যাটারিতে চার্জ ছিল না। এজন্য শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাওন নিজের রিকশার পরিবর্তে তার (মেহেদী) রিকশা নেয়। তবে রাত ১২টার মধ্যেও সে বাসায় না ফিরলে রাতভর শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে শনিবার সকালে এক রিকশাচালকের কামারগাড়িতে রেললাইনের পাশে লাশ পড়ে থাকার কথা তিনি শুনতে পারেন।

এ ব্যাপারে বগুড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ফিরোজ আহম্মেদ জানান, ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..