× Banner
সর্বশেষ
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

সাভারে চলছে বউ-শাশুড়ি ও বয়স্ক মেলা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ সাভারে চলছে দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব। সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন।

রবিবার দুপুরে ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মাঠে চলছে দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব। সাভারে  গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম বলেন, পরিবারে বউ-শাশুড়ির সম্পর্ক উন্নয়ন ও পারিবারিক সুখ-শান্তির লক্ষ্যে এ উত্সবের আয়োজন করা হয়েছে। সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন।

মেলায় বিভিন্ন রকমের পিঠা-পুলির দোকানসহ বেশ কয়েকটি স্টল রয়েছে। কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্য দর্শনার্থীরা গতকাল মেলায় অংশ নেয়। মেলাটি শুধু বউ-শাশুড়িদের জন্য নয়, সবার জন্যই উন্মুক্ত বলে জানায় আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত্ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, বউ-শাশুড়ি মেলার আহ্বায়ক ডা. মাহেজবীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় দর্শকদের কাছে আগ্রহ ও আকর্ষণীয় বিষয় সুখী পরিবার, জনস্বাস্থ্য ও গণসচেনতামূলক বিভিন্ন প্রতীকি চিত্র প্রদর্শনী।


এ ক্যটাগরির আরো খবর..