× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বংশী নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন ধামরাইয়ে শতাধিক বাড়ী ভাঙনের মুখে

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টার: ধামরাইয়ের মামুরা গ্রামের বংশী নদীতে অবৈধভাবে বড় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে স্কুল, মসজিদ, ফসলি জমি ও শতাধিক বসতবাড়ী ভাঙনের মুখে পড়েছে। এগুলো রক্ষার জন্য উপজেলা প্রশসানের কাছে লিখিত অভিযোগ করেও কোন ফল না পাওয়ায় ড্রেজার বন্ধের দাবিতে সোমবার স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ সমাবেশ করেছেন।

স্থানীয় ভুক্তভোগী ইদ্রিস আলী, সামসুল হক, ইসমাইল হোসেন, আব্দুল রাজ্জাক, নাজমুল হোসেন, আলমগীর হোসেন, লালবানুসহ অনেকে জানান সাভারে বেদে পল্লী ভরাটের নামে ধামরাইয়ের মামুরা গ্রামে বংশী নদীতে অবৈধভাবে বড় কয়েকটি ড্রেজার বসিয়ে গত ১০-১২ দিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। সাভার উপজেলায় গড়াই নদী গ্রামের আব্দুল রহমান ও তার সহযোগীরা ড্রেজার দিয়ে বালি উত্তোলনের ফলে নদী তীরবর্তী মামুরা গ্রামের শতাধিক বসত বাড়ী ও ফসলী জমি, মামুরা প্রাথমিক বিদ্যালয়,মামুরা জামে মসজিদ ভাঙনের মুখে পড়েছে। সোমবার ধামরাইয়ে মামুরা গ্রামে গিয়ে দেখা গেছে, কয়েকটি বড় ড্রেজার দিয়ে বংশী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আর এ বালু উত্তোলনে তদারকি করছে সাভার বেদে পল্লীর সর্দার শাজাহান মিয়া। তিনি বলেন প্রশাসনের অনুমতি নিয়েই বালু উত্তোলন করছি। এ ব্যাপারে ধামরাই ইউএনও শরীফুল ইসলাম বলেন, বংশী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..