× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

ব্র্যাক ব্যাংক

‘ফ্লাই ফার লেডিস’-এ ব্র্যাক ব্যাংক তারা গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ সুবিধা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
ফ্লাই ফার লেডিস

ব্র্যাক ব্যাংক ‘তারা’ গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ সুবিধা দেবে নারীদের জন্য দেশের অন্যতম বিশেষায়িত ট্রাভেল প্ল্যাটফর্ম – ‘ফ্লাই ফার লেডিস’। ভ্রমণ-বিষয়ক বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। শুধুমাত্র নারীদের বিভিন্ন ভ্রমণ-বিষয়ক সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ট্রাভেল এজেন্সি ‘ফ্লাই ফার ট্রিপস’-এর অঙ্গ প্রতিষ্ঠান।

এর ফলে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ ডেবিট এবং ক্রেডিট কার্ডগ্রাহকরা এখন থেকে সব ধরণের আন্তর্জাতিক ট্যুরে ১,৮০০ টাকা এবং অভ্যন্তরীণ সকল ট্যুরে উপভোগ করবেন ৫০০ টাকা ছাড় উপভোগ করবেন। এছাড়াও ‘তারা’ গ্রাহকরা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত লেনদেনের জন্য পাবেন তিন মাস বিনা ইন্টেরেস্টে ইএমআই সুবিধা।

ভ্রমণ-পিপাসু নারীদের নির্বিঘ্নে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সেবা দিয়ে তাদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে পরিচালিত ‘ফ্লাই ফার লেডিস’ প্ল্যাটফর্মে এখন পর্যন্ত দেশের ৪৫,০০০ নারী সদস্য রয়েছে।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকব্যাংকেরহেড অব উইমেন ব্যাংকিং-তারা এবং স্টুডেন্ট ব্যাংকিং-আগামী মেহরুবা রেজা এবংফ্লাই ফার ইন্টারন্যাশনাল-এর সিইও মেহেদী হাসান ছাড়াওউপস্থিতছিলেন ফ্লাই ফার ইন্টারন্যাশনাল-এর ব্র্যান্ড ম্যানেজার আশিক রহমান; ব্র্যাকব্যাংকেরসিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাকোয়ারিং মোঃ আশরাফুল আলম; প্রোডাক্ট ম্যানেজার-তারা শুভধ্বনি পল এবং প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..