× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে ছোড়া হলো স্যুপ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে ‘মোনালিসা

গতকাল রোববার ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের মধ্যে সুরক্ষিত থাকায়, সেটির কোনো ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। এর আগেও কয়েকবার মোনালিসার ওপর হামলার ঘটনা ঘটেছে।

যারা মোনালিসা চিত্রকর্মের ওপর হামলা চালিয়েছেন, তারা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ‘আমাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্ন অবস্থায় রয়েছে।’ ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত কয়েক দিনে কৃষকদের বিক্ষোভ করতে দেখা গেছে। সেখানে তারা জ্বালানির মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি তুলেছেন। বিক্ষোভের অংশ হিসেবে গত শুক্রবার তারা প্যারিস ও শহরটির বাইরের প্রধান কিছু সড়ক অবরোধ করেছিল।

মোনালিসা চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীতে এঁকেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চি। এটিকে সর্বকালের সেরা শিল্পকর্মগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। ১৯১১ সালে ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে যায়। এ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল হয়। সেটি চুরি করেছিলেন মিউজিয়ামেরই একজন কর্মী। দুই বছর পর ইতালির ফ্লোরেন্স শহরে চিত্রকর্মটি বিক্রির চেষ্টার সময় সেটি উদ্ধার করা হয়।

এর আগে পঞ্চাশের দশকের শুরুর দিকে চিত্রকর্মটির ওপর অ্যাসিড ছোড়েন এক দর্শনার্থী। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়। পরে চিত্রকর্মটি কাচের সুরক্ষাবলয়ের ভেতরে রাখা হয়। ২০১‍৯ সালে সেটিকে রক্ষায় বুলেটপ্রুফ কাচ স্থাপনের কথা জানায় ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর ২০২২ সালে চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মারেন এক ব্যক্তি।


এ ক্যটাগরির আরো খবর..