× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মাহমুদ খান, সিলেট

ফ্যাসিস্টরা পালিয়েছে কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি -জামায়াতে আমির

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ফ্যাসিজমের কালো ছায়া

বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার ৫৪ বছরে করে চলে গেছে-বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গিরা চলে যাওয়ার পর দেশের ভিতরের চিল যারা ছিল সেই চিলগুলা ছু মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। কেউ কেউ পালাতে গিয়ে খালেবিলে আশ্রয় নিয়েছে। ঠিক এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি আরও বলেন, একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেকদল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার হতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেকদল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে।
তিনি বলেন, একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে। আলেম-ওলামা, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পুরেছে-আরেকদল ঠিক একই পথ ধরেছে। এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে।
জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবে। কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি-একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না। তারা সনদ বাস্তবায়নে রাজি না। তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। পরে ধাক্কায় ধাক্কায় সরকারকে একদিনেই গণভোট করতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন স্লোগান দিয়ে জনগণকে বেহুঁশ করেছিল-এখন তারা ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। কারণ তারা বুঝতে পেরেছে জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে ভণ্ড করার চেষ্টা করলে সংগ্রামী জনগণ সব ষড়যন্ত্র ভন্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি ভাবে জনগণের সমর্থন পাবো না, সুতরাং প্রশাসনিক কৌশলে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব-তাদের বলছি, বন্ধু সেই সূর্য ডুবে গেছে। এই কালো সূর্য আর বাংলাদেশে উঠবে না। এখন নতুন সূর্য উদিত হবে-সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে মাঝি, শ্রমিক, ছাত্র, জনতা-এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লোটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে।
তিনি আরও বলেন বলেন, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরও কিছু দেশপ্রেমিক দল মিলেই আটদলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দুই-একটি ইসলামী দল এখনো বাইরে আছেন। আমি অনুরোধ করব-সব ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙিনায় চলে আসুন। এই আঙিনা আপনাদের আঙিনা। এখন যেখানে আছেন সেটা আপনাদের ঠিকানা না।”
জামায়াত আমির  বলেন, তাদের শীর্ষ নেতারা বলেন-আমরা শরীয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদের মৌলবাদী জঙ্গি বলেন। তাদের সাথে আপনাদের মানায় না। আপনারা বেমানান। ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। আমরা আপনাদের বুকে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ। সম্মান দেবো, ভালোবাসবো।
তিনি বলেন, আজকে ইসলামিক ও দেশপ্রেমিক সত্য শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইস্পাত-কঠিন ঐক্য গড়ে উঠেছে। রাস্তাঘাটে, হাটে-বাজারে, বন্দরে- মুক্তিপাগল মানুষ জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় দেবে। তারা আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না।
তিনি আরও বলেন, ইসলামী নেতাকর্মীরা হাসি-হাসি ফাঁসি বরণ করতে পারে-তাদেরকে ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহতালাকে। বিশ্বের শান্তিকামী দেশগুলোকে সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপর দাদাগিরি করতে না আসে।
তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করুন, দখল বাণিজ্য বন্ধ করুন। যদি বন্ধ না করেন, কঠিন পরিণতি ভোগ করতে হবে। তার আগে মেহেরবানি করে জনতার কাতারে চলে আসুন।


এ ক্যটাগরির আরো খবর..