× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

ফোজিত শেখ বাবু’র একক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
fojit sheikh

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর একক উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠনিক কর্মকান্ডের কিছু ছবি নিয়ে ‘প্রয়াত ডা. এস এ মালেক এর স্মৃতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ২৩ জানুয়ারি, সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। এর পূর্বে তিনি ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি আলোকচিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ ও অভিভূত হন। তিনি বলেন, ফোজিত শেখ বাবু একজন গুণী আলোকচিত্র শিল্পী ও পরিশ্রমি ছেলে। ছবি স্মৃতি বহন করে। এই প্রদর্শনী সেই প্রমাণই দেয়।

ডা. এস এ মালেক ছিলেন, মনে প্রাণে খাটি বাঙালি, অসাম্প্রদায়িক চেতনার মানুষ ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত। তিনি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ সেবায় কাজ করে গেছেন। এই ছবিগুলো ডা এস এ মালেকের বঙ্গবন্ধু পরিষদের বিগত ১৫ বছরের স্মৃতি বহন করছে।

শুধু ঢাকা শহর নয়, গ্রাম-গঞ্জে, দেশে-বিদেশে সর্বত্র এরূপ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হলে একদিকে যেমন ডা. এস এ মালেক এর কর্মময় জীবন নতুন প্রজন্ম জানতে পারবে, ঠিক তেমনই তারা বঙ্গবন্ধুর আদর্শে ও নীতি দর্শনে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখবে। আমাদের মহান স্বাধীনতা এসেছে ভাষা আন্দোলনের মাধ্যমে আর এই ঐতিহাসিক শহীদ মিনারে এই


এ ক্যটাগরির আরো খবর..