× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

ফেসবুকে শোক দিবসের ছবি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
noakhali

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক দিবসের ছবি পোস্ট করায় নোয়াখালীর হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে প্রফেসর আবু শাহাদাত মো.মোকাররম বিল্লাহকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান। এর আগে, গত সোমবার ২৮ আগস্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, একটি বিষয়ের আলোকে হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে গত ১৭ আগস্ট কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তবে ওই নোটিশের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এজন্য তাকে পৌর বিএনপির সভাপতিসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কাজী আবদুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন।  গত ১৫ আগষ্ট মাদরাসার আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যান তিনি। এরপর সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। পরে দলীয় নেতাকর্মিদের সমালোচনার মুখে তিনি পোস্ট সরিয়ে নেন। এরপর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা সেই পোস্টের স্কিক্রশট নিয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতাদের কাছে দাবি জানান।
  জানতে চাইলে কাজী আবদুর রহিম বলেন, তার কার্যক্রম পছন্দ না হওয়ায় তাকে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..