× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

ফেসবুকে আল্লামা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ লেখার কারণে আটক সালেহ আহমদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

ব্রাম্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেসবুকে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফিকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে আবু সালেককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

থানা সুত্রে জানা গেছে, আবু সালেক নামে ওই ব্যক্তি গত ১৪ ডিসেম্বর হেফাজতের আমীর আল্লামা সফির একটি আপত্তিকর ছবি পোস্ট দিলে বিষয়টি অনেকের নজরে আসে। পরে আলেম ওলামাদের পক্ষ থেকে বিষয়টি সরাইল থানা পুলিশকে অবহিত করা হয়। আজ দুপুরে অভিযান চালিয়ে সরাইলের বাড্ডাপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবু সালেককে গ্রেপ্তার করে পুলিশ।

আরো জানা গেছে, গত এপ্রিল মাস থেকেই আল্লামা সফির বিভিন্ন রকম আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে আবু সালেক। প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা সফির সাক্ষাতের ছবিতেও ব্যাঙ্গাত্মক উক্তি লিখে পোস্ট করা হয়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ নামে একজন অভিযোগ দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..