× Banner
সর্বশেষ

ফের লন্ডনে ভারতীয় দূতাবাসে পাকিস্তানিদের হামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

কাশ্মীরে ৩৭০ধারা বাতিলের সময় বিরোধিতা করে লন্ডনে ভারতীয় দূতাবাসের জানালার কাঁচ ভেঙেছে ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানিরা, এখন আবার ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করেছে তারা। একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারত।

‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ কর্মসূচির নাম দিয়ে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজার ব্রিটিশ-পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে।  পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ শেলিং ইন কাশ্মীর’।

এসময় দূতাবাসকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। এতে দূতাবাসের একাধিক জানালার কাঁচ ভেঙে যায়। পরে ওই ছবি টুইট করে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাদিক খান নিজেও একজন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ হওয়া সত্ত্বেও এই ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন তিনি। এক টুইটে বার্তায় তিনি লিখেছেন, এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না, এর নিন্দা করছি।

এদিকে ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)  দূতাবাসের সামনে ফের বিক্ষোভ হয়েছে, দূতাবাস চত্বরের ক্ষতি করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্টও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে পাকিস্তানিরা। তাদের হাতে ছিল খালিস্তান ও কাশ্মীরের পতাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোতে থাকলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হলে তারা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, কাঁচের বোতল ছোড়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই বিক্ষোভের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করলে তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন । এরপরও গতকাল একই ঘটনার পুনরাবৃত্তি। এখন সবাই ব্রিটিশ সরকারের দিকে তাকিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..