× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ডেস্ক

ফের ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুতি

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্কিন প্রেসিডণ্টের গাজা থেকে সেনা প্রত্যাহার প্রস্তাবে ইসরাইল রাজি হওয়ার ঘোষণার পরেই  ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।

এ ঘটনায় জেরুসালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুসালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হুতিদের নিক্ষেপ করা এই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আঘাত হানতে পারেনি। ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুসালেম, মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি।

ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরাইল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি করেন।


এ ক্যটাগরির আরো খবর..