× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ফেইসবুকে ভাইরালঃ সংখ্যালঘু শিক্ষিকা দীপ্তি বিশ্বাসের অভিযোগের বিচার এখনো পায়নি

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জের খলাছড়া সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা দীপ্তি বিশ্বাস বিদ্যালয়ে মডেল টেস্টের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে জকিগঞ্জ থানায় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদসহ ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্বামী সুবিনয় মল্লিক।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ থানায় এ অভিযোগটি দায়ের করা হয়। দিপ্তী বিশ্বাস জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ঘুপিরচক (বৃহত্তর হাইদ্রাবন) গ্রামেন সুবিনয় মল্লিকের স্ত্রী।

থানায় দায়েরকৃত অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন-জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ (৪৫), উপজেলার গেছুয়া গ্রামের নূর উদ্দিন (নুরাই মিয়ার) ছেলে কেএম মামুন (৪০), ভরণ খাদিমবাড়ী গ্রামের রুমান উদ্দিনের ছেলে মুন্না (২৬)।

সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবীবুর রহমান হাওলাদার গণমাধ্যমকে’কে জানান-স্কুল শিক্ষিকার ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় শিক্ষিকার স্বামী সুবিনয় মল্লিক থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এতে কাদের নাম রয়েছে জানতে চাইলে তিনি বলেন-উপজেলা চেয়ারম্যানসহ ৩জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেই আশ্বাস দিলেও যার বিচার এখনো পাননি ঐ সংখ্যালঘু দীপ্তি বিশ্বাসের পরিবার।

সুবিনয় মল্লিক থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন- থানায় অভিযোগ দাখিলের পর আমাদেরকে দেয়া কপিতে সীল দিয়ে (আর ৩৫১) লেখা হয়েছে।

প্রসঙ্গত- গত ১৮ অক্টোবর সিলেটের জকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্টের দায়িত্ব পালনের সময় স্কুলশিক্ষিকা দীপ্তি বিশ্বাসের ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বিদ্যালয় পরিদর্শন করতে গেলে তার মোবাইল ফোন দিয়ে সঙ্গে থাকা লোকজন ওই ছবি তোলেন। ওই সময় দীপ্তি বিশ্বাস অসুস্থ ছিলেন।

সাথে সাথে অসুস্থ শিক্ষিকার এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..